নাটোরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় শফিকুল ইসলাম নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) ভোরে তার বোনের বাড়ির উঠানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ১১টার দিকে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় শফিকুল ইসলাম নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ মে) ভোরে তার বোনের বাড়ির উঠানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ১১টার দিকে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?