নাটোরে দুই বিদেশি নাগরিককে হেনস্তা, আটক ২
নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাদেরকে আটক করা হয় বলে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত আমিনুল ইসলাম (২৯) ও রাসেল নামে দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হোলি দাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে। ওসি মো. শফিকুল ইসলাম আরো জানান, আটক আরেক অভিযুক্ত রাসেলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অপরাধ তদন্তাধীন রয়েছে। অনাকাঙ্ক্ষিত কেউ যেন ঝামেলায় না পড়ে সেজন্য বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, শনিবার এক ভিডিওতে দেখা যায়, তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করেন। ওই তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায়, ‘তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না’ এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। যা ফেসবুক ছড়িয়ে পড়লে চলে সমালোচনার ঝড় ওঠে।
নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাদেরকে আটক করা হয় বলে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত আমিনুল ইসলাম (২৯) ও রাসেল নামে দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হোলি দাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে।
ওসি মো. শফিকুল ইসলাম আরো জানান, আটক আরেক অভিযুক্ত রাসেলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অপরাধ তদন্তাধীন রয়েছে। অনাকাঙ্ক্ষিত কেউ যেন ঝামেলায় না পড়ে সেজন্য বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, শনিবার এক ভিডিওতে দেখা যায়, তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করেন। ওই তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায়, ‘তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না’ এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। যা ফেসবুক ছড়িয়ে পড়লে চলে সমালোচনার ঝড় ওঠে।
What's Your Reaction?