নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজকের তারিখ নির্ধারণ করেন। জানা গেছে, আজ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবে প্রসিকিউশন। এরপর ডিসচার্জ চেয়ে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। গত ১৫ এপ্রিল এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল।  ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আমরা এক সপ্তাহ সময়ের আবেদন করছি। নির্ধারিত তারিখে প্রথমে প্রসিকিউশন, পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে। এ মামলার মোট ২৮ জন আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। বর্তমানে ২৮ জন আসামির মধ্যে ৪ জন কা

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানির দিন ধার্য রয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজকের তারিখ নির্ধারণ করেন।

জানা গেছে, আজ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবে প্রসিকিউশন। এরপর ডিসচার্জ চেয়ে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। গত ১৫ এপ্রিল এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। 

ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আমরা এক সপ্তাহ সময়ের আবেদন করছি। নির্ধারিত তারিখে প্রথমে প্রসিকিউশন, পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে।

এ মামলার মোট ২৮ জন আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। বর্তমানে ২৮ জন আসামির মধ্যে ৪ জন কারাগারে, বাকিরা পলাতক রয়েছেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে মোহাম্মদপুর এলাকায় আসামিদের উসকানি ও সরাসরি উপস্থিতিতে গুলিবর্ষণের মাধ্যমে শিক্ষার্থী ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow