নারায়ণগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে রাত ১০টার দিকে অভিযুক্ত দুই আসামিকে যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার ভোরের দিকে ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন যাত্রামুড়া এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খান ও একই এলাকার আব্বাস মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জাগো নিউজকে বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া

নারায়ণগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে রাত ১০টার দিকে অভিযুক্ত দুই আসামিকে যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার ভোরের দিকে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন যাত্রামুড়া এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খান ও একই এলাকার আব্বাস মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জাগো নিউজকে বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

নাজমুল হুদা/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow