নারায়ণগঞ্জে গার্মেন্টসের বয়লার বিস্ফোরণ, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানীমুখী এক পোষাক কারখানায় বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শাহীন (২৫), জাকির হোসেন (২৫), সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও খাদিজা (২০)। এদিকে এ ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক একঘণ্টা অবরোধ করেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় উত্তেজিত শ্রমিকরা কারখানার অন্তত ১০ স্টাফকে মারধর করে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। শ্রমিকরা জানান, কারখানার বয়লার অনেক পুরানো ছিল। সেটি বদলানোর জন্য মালিকপক্ষকে বারবার অনুরোধ করা হয় কিন্তু তারা শোনেননি। সকালে শ্রমিকরা যখন কাজে ব্যস্ত ছিল তখনই বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দুর্ঘটনা ঘটতো না। কারখানার মালিকের সঙ্গে শ্রমিকদের নিয়ে আলোচনা করে সমাধান করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

নারায়ণগঞ্জে গার্মেন্টসের বয়লার বিস্ফোরণ, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানীমুখী এক পোষাক কারখানায় বয়লার বিস্ফোরণে সাত শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সকালে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহীন (২৫), জাকির হোসেন (২৫), সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও খাদিজা (২০)।

এদিকে এ ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক একঘণ্টা অবরোধ করেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় উত্তেজিত শ্রমিকরা কারখানার অন্তত ১০ স্টাফকে মারধর করে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

শ্রমিকরা জানান, কারখানার বয়লার অনেক পুরানো ছিল। সেটি বদলানোর জন্য মালিকপক্ষকে বারবার অনুরোধ করা হয় কিন্তু তারা শোনেননি। সকালে শ্রমিকরা যখন কাজে ব্যস্ত ছিল তখনই বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দুর্ঘটনা ঘটতো না। কারখানার মালিকের সঙ্গে শ্রমিকদের নিয়ে আলোচনা করে সমাধান করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow