নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দলীয় কোন্দলের জেরে ছাত্রদল ও যুবদলের কর্মীদের বিরুদ্ধে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে মারধরের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। মারধরের শিকার ওই নেতার নাম অখিল উদ্দিন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ছাত্রদল ও যুবদলের কতিপয় কর্মী ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা অখিল উদ্দিনের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে আমি নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। মূলত একটি ভুল বোঝাবুঝি থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। তব

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দলীয় কোন্দলের জেরে ছাত্রদল ও যুবদলের কর্মীদের বিরুদ্ধে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে মারধরের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। মারধরের শিকার ওই নেতার নাম অখিল উদ্দিন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ছাত্রদল ও যুবদলের কতিপয় কর্মী ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা অখিল উদ্দিনের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে আমি নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। মূলত একটি ভুল বোঝাবুঝি থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। তবে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow