নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মাদক মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ দাররা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. মোরসালিন বরিশালের বাকেরগঞ্জ রঘুনাথপুর এলাকার মাহবুবের ছেলে। তবে রায় ঘোষণার সময়ে যাবজ্জীবন কারাদণ্ড মো. মোরসালিন পলাতক ছিল। কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ২০২৫ সালের ২৮ মার্চ সোনারগাঁও থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিলো এসময়ে সোনাপুর এলাকার পরিত্যক্ত মাদরাসার একটি কক্ষ থেকে ৬ লাখ টাকার ফেনসিডিল ও ১ লাখ ৮০ হাজার টাকার গাঁজাসহ মোরসালিনকে আটক করা হয়। পরে এই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন। মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মাদক মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ দাররা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মোরসালিন বরিশালের বাকেরগঞ্জ রঘুনাথপুর এলাকার মাহবুবের ছেলে। তবে রায় ঘোষণার সময়ে যাবজ্জীবন কারাদণ্ড মো. মোরসালিন পলাতক ছিল।

কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ২০২৫ সালের ২৮ মার্চ সোনারগাঁও থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিলো এসময়ে সোনাপুর এলাকার পরিত্যক্ত মাদরাসার একটি কক্ষ থেকে ৬ লাখ টাকার ফেনসিডিল ও ১ লাখ ৮০ হাজার টাকার গাঁজাসহ মোরসালিনকে আটক করা হয়। পরে এই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন।

মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow