নারী সদস্য সংগ্রহ শুরু করেছে মামুনুল হকের দল
নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করে সদস্য সংগ্রহ কার্যক্রম চালু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। এ বিষয়ে সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক নিজের ফেসবুক পোস্টে নারী বিভাগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মামুনুল হক তার ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে বলেন, ইসলামের মূল কাজ তিনটি-‘তা’লীমে দ্বীন’, ‘তাবলীগে দ্বীন’ ও ‘তাগলীবে দ্বীন’। এই তিন কর্মসূচির সমন্বয়ে ইসলামী সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, চার ধাপে ইসলামকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে দলটি এগোতে চায়। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন, সমষ্টিগত জীবনে ইসলামী বিধান প্রতিষ্ঠা, আধিপত্যবাদী কার্যক্রমের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা এবং রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত প্রতিষ্ঠা। ফেসবুক পোস্টে তিনি বলেন, নারীদের দায়িত্ব, অধিকার ও দ্বীনি সচেতনতা আরও সুসংহত ও সংগঠিত করতে বিকেএমের নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে নারী সদস্য সংগ্রহের জন্য একটি অনলাইন ফরমও প্রকাশ করা হয়েছে। ফরম পূরণের মাধ্যমে আগ্রহীরা সংগঠনের নারী বিভাগের সঙ্গে যুক্ত হতে পারবেন। আরএএস/এসএনআর
নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করে সদস্য সংগ্রহ কার্যক্রম চালু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। এ বিষয়ে সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক নিজের ফেসবুক পোস্টে নারী বিভাগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মামুনুল হক তার ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে বলেন, ইসলামের মূল কাজ তিনটি-‘তা’লীমে দ্বীন’, ‘তাবলীগে দ্বীন’ ও ‘তাগলীবে দ্বীন’। এই তিন কর্মসূচির সমন্বয়ে ইসলামী সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, চার ধাপে ইসলামকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে দলটি এগোতে চায়। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন, সমষ্টিগত জীবনে ইসলামী বিধান প্রতিষ্ঠা, আধিপত্যবাদী কার্যক্রমের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা এবং রাষ্ট্রীয় পর্যায়ে খেলাফত প্রতিষ্ঠা।
ফেসবুক পোস্টে তিনি বলেন, নারীদের দায়িত্ব, অধিকার ও দ্বীনি সচেতনতা আরও সুসংহত ও সংগঠিত করতে বিকেএমের নারী ও ছাত্রী বিভাগের কার্যক্রম শুরু করা হয়েছে।
এতে নারী সদস্য সংগ্রহের জন্য একটি অনলাইন ফরমও প্রকাশ করা হয়েছে। ফরম পূরণের মাধ্যমে আগ্রহীরা সংগঠনের নারী বিভাগের সঙ্গে যুক্ত হতে পারবেন।
আরএএস/এসএনআর/জেআইএম
What's Your Reaction?