নারীদের দল বেঁধে ভোটকেন্দ্রে আসার আহ্বান জামায়াত আমিরের
নারীদের দল বেঁধে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, নারীরা এবারের পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। আমি নারীসমাজের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা সদলবলে ভোটকেন্দ্রে আসুন। ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নিজেদের ক্ষমতায়ন করুন। নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। করপোরেট জগত থেকে রাজনীতি- সবখানেই তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। এ সময় নারী অধিকার রক্ষায় লড়াইয়ে জামায়াতের সহযোগী হওয়ারও আহ্বান জানান তিনি।
নারীদের দল বেঁধে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, নারীরা এবারের পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। আমি নারীসমাজের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা সদলবলে ভোটকেন্দ্রে আসুন। ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নিজেদের ক্ষমতায়ন করুন।
নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। করপোরেট জগত থেকে রাজনীতি- সবখানেই তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না।
এ সময় নারী অধিকার রক্ষায় লড়াইয়ে জামায়াতের সহযোগী হওয়ারও আহ্বান জানান তিনি।
What's Your Reaction?