নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

নারীদের নিয়ে সাম্প্রতিক বক্তব্যে জামায়াতে ইসলামীর আমিরকে কটাক্ষ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, জামায়াতে যোগ দেওয়ার পর নিজেদের পরিচয় জানান দিতেই কিছু নেতারা এ ধরনের বেফাঁস ও অশালীন মন্তব্য করেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত আমির এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন। তিনি একজন অভিজ্ঞ ও বিজ্ঞ মানুষ। মূলত তিনি আগে জাসদ করতেন। তিনিসহ জামায়াতের সিনিয়র তিনজনই অন্য দল থেকে জামায়াতে এসেছেন। জামায়াতে এসে তাদের ভাবসাব এমন—এমন কিছু না বললে মানুষ কীভাবে বুঝবে তারা জামায়াত করে। সে কারণেই নারীদের নিয়ে অশালীন মন্তব্য করার মতো সাহস পান। জামায়াত আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার দাবির বিষয়ে মির্জা আব্বাস বলেন, তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। কিন্তু হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ে ফেরত পাওয়া যায়—এটা আমি আগে জানতাম না। এ সময় মির্জা আব্বাস আসন্ন নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, যেসব প্রার্থ

নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

নারীদের নিয়ে সাম্প্রতিক বক্তব্যে জামায়াতে ইসলামীর আমিরকে কটাক্ষ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, জামায়াতে যোগ দেওয়ার পর নিজেদের পরিচয় জানান দিতেই কিছু নেতারা এ ধরনের বেফাঁস ও অশালীন মন্তব্য করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত আমির এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন। তিনি একজন অভিজ্ঞ ও বিজ্ঞ মানুষ। মূলত তিনি আগে জাসদ করতেন। তিনিসহ জামায়াতের সিনিয়র তিনজনই অন্য দল থেকে জামায়াতে এসেছেন। জামায়াতে এসে তাদের ভাবসাব এমন—এমন কিছু না বললে মানুষ কীভাবে বুঝবে তারা জামায়াত করে। সে কারণেই নারীদের নিয়ে অশালীন মন্তব্য করার মতো সাহস পান।

জামায়াত আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার দাবির বিষয়ে মির্জা আব্বাস বলেন, তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। কিন্তু হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ে ফেরত পাওয়া যায়—এটা আমি আগে জানতাম না।

এ সময় মির্জা আব্বাস আসন্ন নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, যেসব প্রার্থীর এলাকায় জনসম্পৃক্ততা নেই, যারা কখনো নির্বাচনে অংশ নেননি, তারাই এখন নিশ্চিত জয়ের কথা বলছে। এতে নির্বাচন কারচুপি কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন বিকেলে তিনি শাহজাহানপুর ইনকাম ট্যাক্স কলোনি ও আশপাশের মার্কেট এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে তিনি শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow