নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানি করার অভিযোগে এ সমন দেওয়া হয়। বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। নির্বাচন চলাকালীন সময়েই তিনি মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়। এছাড়া নির্বাচনে পরাজয়ের পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা, মানহানিকর মন্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছেন বলে মামলায় উল্লেখ করা হয়। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে বাদী আশরাফুল ইসলাম নাসীরুদ্দীন প

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানি করার অভিযোগে এ সমন দেওয়া হয়।

বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। নির্বাচন চলাকালীন সময়েই তিনি মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়।

এছাড়া নির্বাচনে পরাজয়ের পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা, মানহানিকর মন্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছেন বলে মামলায় উল্লেখ করা হয়। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে বাদী আশরাফুল ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্য দেখতে পান বলেও অভিযোগে বলা হয়েছে।

বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে মির্জা আব্বাসের মান সম্মান ক্ষুণ্ণ করেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও ইচ্ছাকৃতভাবে একের পর এক মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে, যা সব প্রকার শিষ্টাচার সভ্যতার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow