নাহিদকে আইসিসির শাস্তি, নেপথ্যে যে কারণ

অস্ট্রেলীয় অধিনায়ক জশ ইংলিসকে আউট করে আগ্রাসী উদযাপন করায় তিরস্কৃত হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা। তাকে তিরস্কার করার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যা নাহিদ রানার জন্য ২৪ মাস সময়সীমায় দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট।    ৯ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে চলাকালে ইংলিশ ব্যাটার জশ ইংলিসকে আউট করেন নাহিদ। এ সময় আক্রমণাত্মকভাবে তার দিকে এগিয়ে যান, যা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা মঙ্গলবার ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করার জন্য তিরস্কার পেয়েছেন। নাহিদকে আচরণবিধির আর্টিকেল ২.৫ ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।’ এই ধারা অনুযায়ী, কোনো আন্তর্জাতিক ম্যাচে ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা ইঙ্গিত ব্যবহার করা নিষিদ্ধ, যা অপমানজনক বা ব্যাটারের পক্ষ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তিরস্কারের পাশাপাশি নাহিদের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করার কথাও জানিয়েছে আইসিসি। এ মুহূর্তে নাহিদের নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট রয়েছে। নাহিদ অবশ্য নিজের অপরাধ

নাহিদকে আইসিসির শাস্তি, নেপথ্যে যে কারণ

অস্ট্রেলীয় অধিনায়ক জশ ইংলিসকে আউট করে আগ্রাসী উদযাপন করায় তিরস্কৃত হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা। তাকে তিরস্কার করার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যা নাহিদ রানার জন্য ২৪ মাস সময়সীমায় দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। 
 
৯ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে চলাকালে ইংলিশ ব্যাটার জশ ইংলিসকে আউট করেন নাহিদ। এ সময় আক্রমণাত্মকভাবে তার দিকে এগিয়ে যান, যা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা মঙ্গলবার ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করার জন্য তিরস্কার পেয়েছেন। নাহিদকে আচরণবিধির আর্টিকেল ২.৫ ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।’

এই ধারা অনুযায়ী, কোনো আন্তর্জাতিক ম্যাচে ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, আচরণ বা ইঙ্গিত ব্যবহার করা নিষিদ্ধ, যা অপমানজনক বা ব্যাটারের পক্ষ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

তিরস্কারের পাশাপাশি নাহিদের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করার কথাও জানিয়েছে আইসিসি। এ মুহূর্তে নাহিদের নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট রয়েছে। নাহিদ অবশ্য নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রেজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান অভিযোগটি উত্থাপন করেন।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। জশ ইংলিসকে আউট করার পর নাহিদ আক্রমণাত্মকভাবে তার দিকে এগিয়ে যান এবং কথার লড়াইয়ে লিপ্ত হন। এ সময় সতীর্থরা এসে দুই পক্ষকে শান্ত করেন।

আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট। সে হিসেবে নাহিদ অল্পের ওপর দিয়ে পার পেয়েছেন- বলাই যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow