নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ জুন) বেলা আড়াইটার দিকে নিউমার্কেট থেকে সিটি কলেজ পর্যন্ত এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশের ভাসমান দোকান তুলে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েব উদ্দিন খান। নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে সেখানে জড়ো হন সংবাদকর্মীরা। তবে, সেখানে গিয়ে দেখা যায়, সড়কের উপর দোকান বানিয়ে বসা হকারদের উচ্ছেদ নয়, বরং উল্টা পাশে সিটি কলেজ এলাকায় সাইকেলের দোকানের জিনিসপত্র ফুটপাত থেকে সরিয়ে দেয়া হয়। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েব উদ্দিন খান সাংবাদিকদের বলেন, নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করছি এবং অবৈধভাবে নেওয়া বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করব। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, এখানে বারবার অভিযান হয়। অভিযানের পর ম্যাজিস্ট্রেট যখন চলে যায়, তখন তারা আবার বসে পড়ে। তাদের সিন্ডিকেট বেশ শক্তিশালী। স্থায়ী দোকানদার ও ফুটপাত ব্যবহারকারীরাও আশঙ্কা করছেন, স্বল্প সময়ের মধ্যে এই ফুটপাত এবং সড়ক পুনরায় দখল হবে। আবা

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক
চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ জুন) বেলা আড়াইটার দিকে নিউমার্কেট থেকে সিটি কলেজ পর্যন্ত এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশের ভাসমান দোকান তুলে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েব উদ্দিন খান। নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে সেখানে জড়ো হন সংবাদকর্মীরা। তবে, সেখানে গিয়ে দেখা যায়, সড়কের উপর দোকান বানিয়ে বসা হকারদের উচ্ছেদ নয়, বরং উল্টা পাশে সিটি কলেজ এলাকায় সাইকেলের দোকানের জিনিসপত্র ফুটপাত থেকে সরিয়ে দেয়া হয়। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েব উদ্দিন খান সাংবাদিকদের বলেন, নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করছি এবং অবৈধভাবে নেওয়া বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করব। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, এখানে বারবার অভিযান হয়। অভিযানের পর ম্যাজিস্ট্রেট যখন চলে যায়, তখন তারা আবার বসে পড়ে। তাদের সিন্ডিকেট বেশ শক্তিশালী। স্থায়ী দোকানদার ও ফুটপাত ব্যবহারকারীরাও আশঙ্কা করছেন, স্বল্প সময়ের মধ্যে এই ফুটপাত এবং সড়ক পুনরায় দখল হবে। আবার ওখানে বসবেন ভাসমান দোকানদাররা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্রে জবাবে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েব উদ্দিন খান বলেন, উচ্ছেদের পর এগুলো যাতে আবার দখল না হয় তা নিশ্চিত করতে এ এলাকায় নিয়মিত টহল থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow