নিখোঁজ দুই শিশুর মরদেহ মিলল মেডিকেল কলেজের পুকুরে

বরিশাল নিখোঁজ দুই শিশুর মৃতদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রাবাসের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত ১০ টার দিকে বরিশাল নৌ ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুকুরে তল্লাশি করে মরদেহ দুটি উদ্ধার করে। তারা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বাসিন্দা বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) ও নগরীর বান্দরোড চরের বাড়ি এলাকার (কমিশনার বাড়ি) বেলালের ছেলে আকাশ (১০)। এর মধ্যে আরাফাত ঈদে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।  নিহত শিশু আরাফাতের নানি বকুল বেগম বলেন, সোমবার (২৫ মে) সকালে আরাফাত তার মায়ের সঙ্গে বরিশাল নগরীর বান্দ রোডের নানির বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকাল থেকে আরাফাত ও পাশের ভাড়াটিয়া একই বয়সি শিশু আকাশের সঙ্গে বাসা থেকে নিখোঁজ ছিল। পরে বিভিন্ন স্থানে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি৷ তিনি আরও বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রাবাসের পুকুর পাড়ে শিশুদের জুতা দেখতে পায় স্থানীয়রা। পরে নৌ ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হলে তাদের ডুবুরি দলের সদস্যরা পুকুরে তল্লাশি করে দুজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, আরাফাত বরিশালে নানির বাড়িতে আসলে তার বন্ধু আকাশের সঙ্গে খেল

নিখোঁজ দুই শিশুর মরদেহ মিলল মেডিকেল কলেজের পুকুরে

বরিশাল নিখোঁজ দুই শিশুর মৃতদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রাবাসের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত ১০ টার দিকে বরিশাল নৌ ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুকুরে তল্লাশি করে মরদেহ দুটি উদ্ধার করে।

তারা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বাসিন্দা বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) ও নগরীর বান্দরোড চরের বাড়ি এলাকার (কমিশনার বাড়ি) বেলালের ছেলে আকাশ (১০)। এর মধ্যে আরাফাত ঈদে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। 

নিহত শিশু আরাফাতের নানি বকুল বেগম বলেন, সোমবার (২৫ মে) সকালে আরাফাত তার মায়ের সঙ্গে বরিশাল নগরীর বান্দ রোডের নানির বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকাল থেকে আরাফাত ও পাশের ভাড়াটিয়া একই বয়সি শিশু আকাশের সঙ্গে বাসা থেকে নিখোঁজ ছিল। পরে বিভিন্ন স্থানে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি৷

তিনি আরও বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রাবাসের পুকুর পাড়ে শিশুদের জুতা দেখতে পায় স্থানীয়রা। পরে নৌ ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হলে তাদের ডুবুরি দলের সদস্যরা পুকুরে তল্লাশি করে দুজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, আরাফাত বরিশালে নানির বাড়িতে আসলে তার বন্ধু আকাশের সঙ্গে খেলাধুলা করত। মরদেহ উদ্ধারের সময় তাদের দুজনকে একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় পাওয়া যায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, দুই শিশু পরিবারের অজান্তে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow