নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে পৌঁছে দিল ঢাবির প্রক্টোরিয়াল টিম 

চার দিন ধরে নিখোঁজ অশীতিপর বৃদ্ধ মো. দেরাজ খলিফাকে তার ছেলের কাছে পৌঁছে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রক্টোরিয়াল টিম। শনিবার (১০ মে) রাত ১টার দিকে পথ ভুলে ওই বৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ঢুকে পড়েন এবং সামনেই নিজের বাড়ি বলে দাবি করতে থাকেন বলে জানান শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম বৃদ্ধের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে বৃদ্ধের নাম, পরিচয় ও ঠিকানা জানতে পারেন। ওই বৃদ্ধের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার খাসের হাওলা এলাকায়।  প্রক্টোরিয়াল টিমের সিকিউরিটি গার্ড রিপন বলেন, ‘বৃদ্ধের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি এবং বৃদ্ধের ঠিকানা জানতে পারি এবং সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করি। এরপর আমরা ওই বৃদ্ধের ঢাকায় থাকা ছেলে মো. রিয়াজের সঙ্গে যোগাযোগ করতে পারি। পরবর্তীতে রাত ৪টার দিকে আমরা রাজধানীর তাঁতিবাজারে তাকে পৌঁছে দিই।’ বাবাকে বুঝে পেয়ে রিয়াজ বলেন, ‘আমার বাবা ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। বাবাকে পেয়ে আমি খুবই আনন্দিত।’

নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে পৌঁছে দিল ঢাবির প্রক্টোরিয়াল টিম 

চার দিন ধরে নিখোঁজ অশীতিপর বৃদ্ধ মো. দেরাজ খলিফাকে তার ছেলের কাছে পৌঁছে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রক্টোরিয়াল টিম।

শনিবার (১০ মে) রাত ১টার দিকে পথ ভুলে ওই বৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ঢুকে পড়েন এবং সামনেই নিজের বাড়ি বলে দাবি করতে থাকেন বলে জানান শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম বৃদ্ধের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে বৃদ্ধের নাম, পরিচয় ও ঠিকানা জানতে পারেন।

ওই বৃদ্ধের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার খাসের হাওলা এলাকায়। 

প্রক্টোরিয়াল টিমের সিকিউরিটি গার্ড রিপন বলেন, ‘বৃদ্ধের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি এবং বৃদ্ধের ঠিকানা জানতে পারি এবং সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করি। এরপর আমরা ওই বৃদ্ধের ঢাকায় থাকা ছেলে মো. রিয়াজের সঙ্গে যোগাযোগ করতে পারি। পরবর্তীতে রাত ৪টার দিকে আমরা রাজধানীর তাঁতিবাজারে তাকে পৌঁছে দিই।’

বাবাকে বুঝে পেয়ে রিয়াজ বলেন, ‘আমার বাবা ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। বাবাকে পেয়ে আমি খুবই আনন্দিত।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow