নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রতিবেশীর টয়লেটে মিলল শিশুর লাশ
শেরপুরের নালিতাবাড়ীতে বাড়ি থেকে নিখোঁজের দীর্ঘ ২২ ঘণ্টা পর পাশের বাড়ির টয়লেট থেকে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সানজিদা (৭)। সে উপজেলার পানিহাতা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সানজিদা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের দীর্ঘ ২২ ঘণ্টা পর পাশের বাড়ির টয়লেট থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, সানজিদা চার বছর বয়সে মাকে হারায়। বাবা আমিনুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বড় হচ্ছিল। তাদের দাবি, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে
শেরপুরের নালিতাবাড়ীতে বাড়ি থেকে নিখোঁজের দীর্ঘ ২২ ঘণ্টা পর পাশের বাড়ির টয়লেট থেকে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সানজিদা (৭)। সে উপজেলার পানিহাতা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সানজিদা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের দীর্ঘ ২২ ঘণ্টা পর পাশের বাড়ির টয়লেট থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সানজিদা চার বছর বয়সে মাকে হারায়। বাবা আমিনুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বড় হচ্ছিল। তাদের দাবি, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, সাত বছর বয়সী মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?