নিজ জেলা বগুড়ার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে সফর শুরু করেছেন। সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবন থেকে সড়কপথে তিনি যাত্রা করেন। প্রধানমন্ত্রীর এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফরসঙ্গী হিসেবে রয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে শপথ গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বগুড়া সফর হওয়ায় এ সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়া জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন টানিয়েছেন এবং তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন। সাধারণ মানুষের মধ্যেও এ সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নিতে পারেন। এর মধ্যে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন এবং জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় থাকতে পারে। এছাড়া জেলার সার্বিক উন্নয়ন ও চলমান প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দিতে পা

নিজ জেলা বগুড়ার পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে সফর শুরু করেছেন। সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবন থেকে সড়কপথে তিনি যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফরসঙ্গী হিসেবে রয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে শপথ গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বগুড়া সফর হওয়ায় এ সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়া জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন টানিয়েছেন এবং তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন। সাধারণ মানুষের মধ্যেও এ সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নিতে পারেন। এর মধ্যে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন এবং জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় থাকতে পারে। এছাড়া জেলার সার্বিক উন্নয়ন ও চলমান প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দিতে পারেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সড়কপথে তার যাত্রাপথের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow