নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো শাবিপ্রবি

প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো খায়রুল ইসলাম। তিনি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধূরীর স্থলাভিষিক্ত হয়েছেন। শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ সই করা বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাবিপ্রবির আইন, ১৯৮৭ এর ১১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, পিএইচডি (মার্কেটিং), হেড, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রাক্তন ডিন, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনকে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেওয়া হলো। শর্তগুলো হলো- উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত হবে; উপর্যুক্ত পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য

নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো শাবিপ্রবি

প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো খায়রুল ইসলাম। তিনি অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধূরীর স্থলাভিষিক্ত হয়েছেন।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ সই করা বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাবিপ্রবির আইন, ১৯৮৭ এর ১১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, পিএইচডি (মার্কেটিং), হেড, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রাক্তন ডিন, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনকে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেওয়া হলো।

শর্তগুলো হলো- উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত হবে; উপর্যুক্ত পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এসএইচ জাহিদ/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow