নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন প্রশাসক

ময়মনসিংহ নগরীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। বৃষ্টিতে ভিজে তিনি নিজ হাতে ড্রেন পরিষ্কার কার্যক্রমে অংশ নেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে তদারক করেন। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।  বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় তাকে তৎপর হতে দেখা যায়।  স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যেই নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো ঘুরে দেখেন প্রশাসক। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্মীদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। একই সঙ্গে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত রাখা এবং পাম্প চালু রাখার বিষয়েও জোর দেওয়া হয়। মোবারক হোসেন নামে একজন বলেন, বৃষ্টির মধ্যেই প্রশাসকের এমন তৎপরতা তাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ফলে অনেক এলাকায় এরই মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে শুরু করেছে। প্রশাসনের এ ধরনের সক্রিয় উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আস

নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন প্রশাসক

ময়মনসিংহ নগরীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। বৃষ্টিতে ভিজে তিনি নিজ হাতে ড্রেন পরিষ্কার কার্যক্রমে অংশ নেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে তদারক করেন। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় তাকে তৎপর হতে দেখা যায়। 

স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যেই নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো ঘুরে দেখেন প্রশাসক। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্মীদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। একই সঙ্গে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত রাখা এবং পাম্প চালু রাখার বিষয়েও জোর দেওয়া হয়।

মোবারক হোসেন নামে একজন বলেন, বৃষ্টির মধ্যেই প্রশাসকের এমন তৎপরতা তাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ফলে অনেক এলাকায় এরই মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে শুরু করেছে। প্রশাসনের এ ধরনের সক্রিয় উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে কাজ করছে একাধিক টিম। নগরবাসীর দুর্ভোগ কমাতে ২৪ ঘণ্টা মনিটরিং চালু রাখা হয়েছে।

সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, নগরবাসীর কষ্ট কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি। কোথাও পানি জমে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল থেকেই বৃষ্টির মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখেছি, দুই এক জায়গায় পানি জমে থাকলেও তা দ্রুত নেমে যাচ্ছে।

নগরীর কিছু এলাকায় ড্রেন ও রাস্তা মেরামতের কাজ চলমান থাকায় সাময়িকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জানিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই ভোগান্তির জন্য ক্ষমাপ্রার্থী। দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow