নিজের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি বাবার!

চুয়াডাঙ্গার জীবননগরে নিজের শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।  পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত বাবা মো. আজিজুল (২৮) তার এক সহযোগীকে নিয়ে শিশু সিয়ামকে অপহরণ করে। পরে একটি নির্জন বাগানে নিয়ে সিয়ামকে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা অর্থ না দিলে শিশুটিকে হত্যা করে মরদেহ গুম করারও হুমকিও দেয় তারা। ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম মাঠে নামে। অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জীবননগর থানাধীন পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আজিজুল ও তার সহযোগী মো. আক্তারকে (২৬) গ্রেপ্তার করে। এ সময় অপহৃত শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। অভিযানকালে ভুক্তভোগীর শিশুর জীবন রক্ষার্থে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের কাছে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা, একটি ধারালো হাসুয়া ও একটি মোবাই

নিজের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি বাবার!

চুয়াডাঙ্গার জীবননগরে নিজের শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত বাবা মো. আজিজুল (২৮) তার এক সহযোগীকে নিয়ে শিশু সিয়ামকে অপহরণ করে। পরে একটি নির্জন বাগানে নিয়ে সিয়ামকে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা অর্থ না দিলে শিশুটিকে হত্যা করে মরদেহ গুম করারও হুমকিও দেয় তারা।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম মাঠে নামে। অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জীবননগর থানাধীন পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আজিজুল ও তার সহযোগী মো. আক্তারকে (২৬) গ্রেপ্তার করে। এ সময় অপহৃত শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযানকালে ভুক্তভোগীর শিশুর জীবন রক্ষার্থে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের কাছে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা, একটি ধারালো হাসুয়া ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটির মা বর্তমানে ভারতে রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সিয়ামকে অপহরণ করে তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে তার মায়ের কাছে পাঠায় অভিযুক্তরা। শিশুটির মায়ের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশেই এ ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত বাবা আজিজুল।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, শ্বাসরুদ্ধকর অভিযানে শিশুটিক উদ্ধার করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow