নিজের দেশ পর্তুগালেই বসছে রোনালদোর বিয়ের আসর

দীর্ঘদিন ধরেই একসঙ্গে থাকছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মডেল ও জর্জিনা রদ্রিগেজ। সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদ তারকার বহুল প্রতীক্ষিত বিয়ের তারিখ ও ভেন্যু প্রকাশ্যে এসেছে। লম্বা সময়ের সম্পর্ক হলেও কেন বিয়ে করছেন না- এ নিয়ে ভক্তদের মধ্যে ছিল কৌতূহল। অবশেষে সেই কৌতূহল মিটতে যাচ্ছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরব নয়, বরং নিজের জন্মস্থান পর্তুগালের মাদেইরাতে বসছে এই তারকা জুটির জমকালো বিয়ের আসর। প্রায় এক দশক ধরে সিআর সেভেন ও জর্জিনা একসঙ্গে বসবাস করছেন। এই সময়টায় তারা নিজেদের সুখী জুটি হিসেবে তুলে ধরতে পেরেছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, ফুনচালের বিখ্যাত ক্যাথেড্রালে ৪১ বছর বয়সী রোনালদো এবং ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সাধারণত বিকেল ৩টা থেকে ক্যাথেড্রালটিতে বিয়ের পর্ব শুরু হয়। সূত্র: গোল ডটকম এরপর বিলাসবহুল ফাইভ-স্টার হোটেল ‘স্যাভয় প্যালেসে’ রিসেপশন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হোটেল সূত্র জানায়, অনুষ্ঠানের নিরাপত্তার জন্য শুক্র ও শনিবার বেশ কিছু এলাকা এবং দুটি ফ্লোর সাধারণ অতিথিদের জন্য বন্ধ থাকবে।

নিজের দেশ পর্তুগালেই বসছে রোনালদোর বিয়ের আসর
দীর্ঘদিন ধরেই একসঙ্গে থাকছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মডেল ও জর্জিনা রদ্রিগেজ। সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদ তারকার বহুল প্রতীক্ষিত বিয়ের তারিখ ও ভেন্যু প্রকাশ্যে এসেছে। লম্বা সময়ের সম্পর্ক হলেও কেন বিয়ে করছেন না- এ নিয়ে ভক্তদের মধ্যে ছিল কৌতূহল। অবশেষে সেই কৌতূহল মিটতে যাচ্ছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরব নয়, বরং নিজের জন্মস্থান পর্তুগালের মাদেইরাতে বসছে এই তারকা জুটির জমকালো বিয়ের আসর। প্রায় এক দশক ধরে সিআর সেভেন ও জর্জিনা একসঙ্গে বসবাস করছেন। এই সময়টায় তারা নিজেদের সুখী জুটি হিসেবে তুলে ধরতে পেরেছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, ফুনচালের বিখ্যাত ক্যাথেড্রালে ৪১ বছর বয়সী রোনালদো এবং ৩২ বছর বয়সী জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সাধারণত বিকেল ৩টা থেকে ক্যাথেড্রালটিতে বিয়ের পর্ব শুরু হয়। সূত্র: গোল ডটকম এরপর বিলাসবহুল ফাইভ-স্টার হোটেল ‘স্যাভয় প্যালেসে’ রিসেপশন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হোটেল সূত্র জানায়, অনুষ্ঠানের নিরাপত্তার জন্য শুক্র ও শনিবার বেশ কিছু এলাকা এবং দুটি ফ্লোর সাধারণ অতিথিদের জন্য বন্ধ থাকবে। আগে সিনত্রার এক এস্টেটে বিয়ের গুঞ্জন থাকলেও তা ভুল প্রমাণিত হয়। অবশেষে শৈশবের স্মৃতিঘেরা ফুনচালেই ফিরছেন সিআরসেভেন। বাল্যকালে চরম দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে ওঠা রোনালদো মাত্র ১১ বছর বয়সে স্পোর্টিং লিসবনে যোগ দিতে ঘর ছেড়েছিলেন। বর্তমানে ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলারের বিশাল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জন্মভূমিতে বিয়ের সিদ্ধান্ত রোনালদোর আবেগঘন ভালোবাসারই বহিঃপ্রকাশ। দীর্ঘদিনের ভালোবাসাকে আনুষ্ঠানিক পরিণতি দিতে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে উদযাপনে মাতবেন এই জনপ্রিয় জুটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow