নির্বাচনী নিরাপত্তা পরিদর্শনে ফেনীতে বিজিবি মহাপরিচালক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ফেনী এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা কৌশল ও প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে বিজিবি মহাপরিচালক ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন ছাগলনাইয়া উপজেলায় অস্থায়ীভাবে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিজিবি মহাপরিচালক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন সময়ে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ফেনী এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক।
দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা কৌশল ও প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে বিজিবি মহাপরিচালক ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন ছাগলনাইয়া উপজেলায় অস্থায়ীভাবে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিজিবি মহাপরিচালক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন সময়ে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, ভোটকেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিজিবি ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম উদ-দৌলা বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলায় বিজিবির কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ইতোমধ্যে জেলায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
What's Your Reaction?