নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে যে ১০ দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছে ধানের শীষ প্রতীক, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। আর শাপলা কলি প্রতীকধারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। তবে ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ১০টি নিবন্ধিত দল ভোটের হিসেবে শূন্য দশমিক শূন্য শতাংশ পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো ভোটের হারসংক্রান্ত তথ্যে এসব তথ্য জানা যায়। ভোটের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, যেসব দল কোনো ভোট পায়নি সেগুলো হলো: বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএনএল)। অন্যদিকে, শূন্য দশমিক ০১ শতাংশ ভোট পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে—

নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে যে ১০ দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছে ধানের শীষ প্রতীক, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। আর শাপলা কলি প্রতীকধারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।

তবে ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ১০টি নিবন্ধিত দল ভোটের হিসেবে শূন্য দশমিক শূন্য শতাংশ পেয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো ভোটের হারসংক্রান্ত তথ্যে এসব তথ্য জানা যায়।

ভোটের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, যেসব দল কোনো ভোট পায়নি সেগুলো হলো: বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএনএল)।

অন্যদিকে, শূন্য দশমিক ০১ শতাংশ ভোট পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে—আমজনতার দল, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৪ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow