নির্বাচনের আগেই উপদেষ্টাসহ সাবেক মেয়রকে গুলি করে হত্যা

নির্বাচনের আগেই প্রেসিডেন্ট প্রার্থীর দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় এ ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানান, শুক্রবার রাতে দেশটির মধ্যাঞ্চলীয় মেটা বিভাগে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা তাদের গুলি করে হত্যা করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দে লা এসপ্রিয়েলা বলেন, নিহত দুই কর্মী গণতন্ত্র, স্বাধীনতা এবং লাখো কলম্বিয়ানের আশার পক্ষে রাস্তায় নেমে কাজ করছিলেন। তিনি বলেন, তাদের একমাত্র অপরাধ ছিল মাতৃভূমিতে বিশ্বাস রাখা এবং সহিংস শক্তির সামনে মাথা নত না করা। কলম্বিয়ার নাগরিক অধিকারবিষয়ক ওমবাডসম্যান কার্যালয় নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন কুবাররাল শহরের সাবেক মেয়র রজার্স মাউরিসিও দেবিয়া এসকোবার এবং উপদেষ্টা এদের ফাবিয়ান কারদোনা লোপেস। ওমবাডসম্যানের দপ্তর জানায়, একই এলাকায় আরেক সাবেক মেয়র প্রার্থীর ওপরও হামলা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হামলাগুলোর তদন্ত চললেও ওমবাডসম্যান সতর্ক করে বলেছেন, এসব ঘটনা আগামী ৩১ মে অনু

নির্বাচনের আগেই উপদেষ্টাসহ সাবেক মেয়রকে গুলি করে হত্যা
নির্বাচনের আগেই প্রেসিডেন্ট প্রার্থীর দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় এ ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানান, শুক্রবার রাতে দেশটির মধ্যাঞ্চলীয় মেটা বিভাগে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা তাদের গুলি করে হত্যা করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দে লা এসপ্রিয়েলা বলেন, নিহত দুই কর্মী গণতন্ত্র, স্বাধীনতা এবং লাখো কলম্বিয়ানের আশার পক্ষে রাস্তায় নেমে কাজ করছিলেন। তিনি বলেন, তাদের একমাত্র অপরাধ ছিল মাতৃভূমিতে বিশ্বাস রাখা এবং সহিংস শক্তির সামনে মাথা নত না করা। কলম্বিয়ার নাগরিক অধিকারবিষয়ক ওমবাডসম্যান কার্যালয় নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন কুবাররাল শহরের সাবেক মেয়র রজার্স মাউরিসিও দেবিয়া এসকোবার এবং উপদেষ্টা এদের ফাবিয়ান কারদোনা লোপেস। ওমবাডসম্যানের দপ্তর জানায়, একই এলাকায় আরেক সাবেক মেয়র প্রার্থীর ওপরও হামলা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হামলাগুলোর তদন্ত চললেও ওমবাডসম্যান সতর্ক করে বলেছেন, এসব ঘটনা আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে রাজনৈতিক অধিকার চর্চা ও গণতান্ত্রিক অংশগ্রহণে প্রভাব ফেলতে পারে। এক বিবৃতিতে দপ্তরটি বলেছে, সহিংসতা, হুমকি এবং যেকোনো ধরনের ভয়ভীতি জনপরিসরের বিতর্ককে দুর্বল করে, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে আরও ঝুঁকির মুখে ফেলে এবং গণতান্ত্রিক সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করে। মেটা অঞ্চল দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠী ও কোকেন পাচারকারীদের ঘাঁটি হিসেবে পরিচিত। দেশটির প্রথম বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর উত্তরসূরি নির্বাচনের এই প্রতিযোগিতায় সহিংসতা ও বাড়তে থাকা অপরাধ বড় ইস্যু হয়ে উঠেছে। নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা বামপন্থি সিনেটর ইভান সেপেদা প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি পেত্রোর নীতির ধারাবাহিকতা বজায় রাখবেন। পেত্রো কলম্বিয়ার সশস্ত্র সংঘাতের আলোচনাভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে দে লা এসপ্রিয়েলা নিজেকে এল সালভাদরের নায়িব বুকেলে এবং আর্জেন্টিনার হাভিয়ের মিলেইর মতো জনতাবাদী ডানপন্থি নেতাদের আদলে গড়ে তুলেছেন। জনমত জরিপে দেখা গেছে, ভোটারদের ২০ শতাংশের বেশি সমর্থন নিয়ে তিনি দ্বিতীয় অবস্থানে আছেন। তার পরেই রয়েছেন মধ্য-ডানপন্থি সিনেটর পালোমা ভ্যালেন্সিয়া। অন্যদিকে সেপেদা প্রথম দফার ভোটে ৩৭ থেকে ৪০ শতাংশ সমর্থন নিয়ে মাঠে নামছেন। মার্চ পর্যন্ত মোট ১৪ জন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে নিবন্ধন করেছিলেন। এর মধ্যে অন্তত তিনজন প্রার্থী প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। শীর্ষ প্রার্থীরা সবাই কড়া নিরাপত্তার মধ্যে চলাফেরা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow