নির্বাচনের আগের দিন সুখবর পেলেন বিএনপি'র আরও এক নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাহবুবুর রহমান জিলানীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে মাহবুবুর রহমান জিলানীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় হাইকমান্ড বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ১১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে এই সিদ্ধান্ত দেওয়ানগঞ্জ উপজেলা ও পাররারামপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নির্বাচনের আগের দিন সুখবর পেলেন বিএনপি'র আরও এক নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাহবুবুর রহমান জিলানীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে মাহবুবুর রহমান জিলানীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় হাইকমান্ড বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

১১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে এই সিদ্ধান্ত দেওয়ানগঞ্জ উপজেলা ও পাররারামপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow