নির্মাণাধীন সড়কের গর্তে জমা পানি কেড়ে নিলো হুজাইফার প্রাণ

মাগুরা সদরে নির্মাণাধীন বাইপাস সড়ক খননের ফলে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে হুজাইফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে আঠারখাদা ইউনিয়নের মঠবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুজাইফা মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মো. টিটুল বিশ্বাসের ছেলে। সে কয়েকদিন আগে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল হুজাইফা। একপর্যায়ে সবার অগোচরে বাড়ি থেকে কিছুটা দূরে চলে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। প্রত্যক্ষদর্শী রড মিস্ত্রি মো. ইমরান মীর জানান, তিনি পাশের একটি ভবনে কাজ করছিলেন। হঠাৎ রাস্তার দিকে তাকিয়ে দেখেন, ১০-১২ বছর বয়সী একটি শিশু আরেকটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শিশুটি জানায়, হুজাইফা পানিতে পড়ে গিয়েছিল। এরপর তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন এবং ইজিবাইকে করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, হুজাইফা নানা বাড়িতে বেড়াতে

নির্মাণাধীন সড়কের গর্তে জমা পানি কেড়ে নিলো হুজাইফার প্রাণ

মাগুরা সদরে নির্মাণাধীন বাইপাস সড়ক খননের ফলে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে হুজাইফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে আঠারখাদা ইউনিয়নের মঠবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুজাইফা মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মো. টিটুল বিশ্বাসের ছেলে। সে কয়েকদিন আগে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল হুজাইফা। একপর্যায়ে সবার অগোচরে বাড়ি থেকে কিছুটা দূরে চলে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রত্যক্ষদর্শী রড মিস্ত্রি মো. ইমরান মীর জানান, তিনি পাশের একটি ভবনে কাজ করছিলেন। হঠাৎ রাস্তার দিকে তাকিয়ে দেখেন, ১০-১২ বছর বয়সী একটি শিশু আরেকটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শিশুটি জানায়, হুজাইফা পানিতে পড়ে গিয়েছিল। এরপর তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন এবং ইজিবাইকে করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, হুজাইফা নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়ির পাশ দিয়ে নির্মাণাধীন বাইপাস সড়ক প্রশস্ত করার জন্য খননকাজ করা হয়। খননের ফলে তৈরি হওয়া গর্তে জলবদ্ধ পানি হাঁটুসমান জমে ছিল। খেলাধুলার এক পর্যায়ে সে ওই পানিতে পড়ে ডুবে যায়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসাদুর রহমান (বিপ্লব) জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow