নিষিদ্ধ বিয়ারসহ ২ জন আটক
গাজীপুরের কালীগঞ্জে চীন-বাংলা হলোব্রিক কারখানা থেকে ২৪ কার্টুন অ্যালকোহল সমৃদ্ধ বিয়ার উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ এমএহক কারখানা থেকে এসব বিয়ার উদ্ধার ও তাদের আটক করা হয়। জানা যায়, গাজীপুরের কালীগঞ্জের এমএ হক কারখানা তল্লাশি করে পুলিশ একটি পিকআপ থেকে ৩৯ কার্টুন বিয়ার উদ্ধার করে। এ সময় কারখানার ভেতর তল্লাশি করে বিভিন্ন রুম থেকে আরও তিন কার্টুন বিয়ার উদ্ধার করা হয়। মাদকের সাথে সম্পৃক্ত সন্দেহে রেজা কনস্ট্রাকশনের ইনচার্জ মেহেদী হাসান ও চায়না বাংলা কংক্রিট লি. এর ইনচার্জ নাজির হোসাইনকে আটক করা হয়। কালীগঞ্জ-কাপাসিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ারগুলো উদ্ধার করা হয়েছে। কিছু পরিত্যক্ত বাদে ১৮২৪ পিছ বিয়ারসহ একটি পিকআপ জব্দ এবং সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে চীন-বাংলা হলোব্রিক কারখানা থেকে ২৪ কার্টুন অ্যালকোহল সমৃদ্ধ বিয়ার উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ এমএহক কারখানা থেকে এসব বিয়ার উদ্ধার ও তাদের আটক করা হয়।
জানা যায়, গাজীপুরের কালীগঞ্জের এমএ হক কারখানা তল্লাশি করে পুলিশ একটি পিকআপ থেকে ৩৯ কার্টুন বিয়ার উদ্ধার করে। এ সময় কারখানার ভেতর তল্লাশি করে বিভিন্ন রুম থেকে আরও তিন কার্টুন বিয়ার উদ্ধার করা হয়। মাদকের সাথে সম্পৃক্ত সন্দেহে রেজা কনস্ট্রাকশনের ইনচার্জ মেহেদী হাসান ও চায়না বাংলা কংক্রিট লি. এর ইনচার্জ নাজির হোসাইনকে আটক করা হয়।
কালীগঞ্জ-কাপাসিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ারগুলো উদ্ধার করা হয়েছে। কিছু পরিত্যক্ত বাদে ১৮২৪ পিছ বিয়ারসহ একটি পিকআপ জব্দ এবং সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছে।
What's Your Reaction?