নিহত লারিজানির এক্স হ্যান্ডলে হাতে লেখা চিরকুট পোস্ট

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির নিজস্ব ‘এক্স’ অ্যাকাউন্টে তার হাতে লেখা একটি চিরকুট প্রকাশ হয়েছে। অথচ এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে। অবশ্য তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো লারিজানির এই হাতে লেখা বার্তাটি প্রচার করেছে। চিরকুটটি মূলত সম্প্রতি শ্রীলঙ্কার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করে লেখা। মঙ্গলবার (১৭ মার্চ) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। ওই পোস্টে লারিজানি লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সাহসী সদস্যদের জানাজা উপলক্ষে : তাদের স্মৃতি ইরানি জনগণের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। এই শাহাদাত বহু বছর সশস্ত্র বাহিনীর কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ভিত্তি আরও শক্তিশালী করবে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। প্রসঙ্গত, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ব

নিহত লারিজানির এক্স হ্যান্ডলে হাতে লেখা চিরকুট পোস্ট

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির নিজস্ব ‘এক্স’ অ্যাকাউন্টে তার হাতে লেখা একটি চিরকুট প্রকাশ হয়েছে। অথচ এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে। অবশ্য তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো লারিজানির এই হাতে লেখা বার্তাটি প্রচার করেছে। চিরকুটটি মূলত সম্প্রতি শ্রীলঙ্কার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করে লেখা। মঙ্গলবার (১৭ মার্চ) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।

ওই পোস্টে লারিজানি লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সাহসী সদস্যদের জানাজা উপলক্ষে : তাদের স্মৃতি ইরানি জনগণের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। এই শাহাদাত বহু বছর সশস্ত্র বাহিনীর কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ভিত্তি আরও শক্তিশালী করবে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা কামনা করি।

প্রসঙ্গত, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন। একই সঙ্গে বাসিজ মিলিশিয়ার প্রধান গোলামরেজা সোলেইমানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এসব বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইরান।

আলি লারিজানি ছিলেন ইরানের প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোর একজন প্রভাবশালী ও তুলনামূলকভাবে বাস্তববাদী নেতা। তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow