নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল-বিশেষ মোনাজাত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার এক বছরপূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে দুর্ঘটনাকবলিত ভবনের সামনে নির্মিত স্মৃতি বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও স্কাউটসের সদস্যরা অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বিএনসিসি ও স্কাউটসের সদস্যরা সুশৃঙ্খল কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন করেন। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পুরো আয়োজনজুড়েই ছিল শোকাবহ ও আবেগঘন পরিবেশ। শোক, নীরবতা, স্মৃতিচারণে মঙ্গলবার সকালে ক্যাম্পাসজুড়ে ফিরে আসে এক বছর আগের সেই বিভীষিকাময় দিনের স্মৃতি। দুর্ঘটনার এক বছর পরও শিক্ষক-শিক্ষার্থীদের মনে সেই দিনের ভয়াবহতা স্পষ্ট। অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষিকা ফারজানা কাবেরী। তিনি বলেন, দুর্ঘটনার সময় আমি হায়দার আলী ভবনের ভেতরে ছিলাম। ভবনটিতে প্রাইমারি সেকশন ও বাংলা ভার্সনের ক্লাস চলতো। আরও পড়ুন মাইলস্টোন ট্র্যাজেডি / বিধ্বস্ত ভ

নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল-বিশেষ মোনাজাত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার এক বছরপূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে দুর্ঘটনাকবলিত ভবনের সামনে নির্মিত স্মৃতি বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও স্কাউটসের সদস্যরা অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বিএনসিসি ও স্কাউটসের সদস্যরা সুশৃঙ্খল কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন করেন। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

jagonews24

পুরো আয়োজনজুড়েই ছিল শোকাবহ ও আবেগঘন পরিবেশ। শোক, নীরবতা, স্মৃতিচারণে মঙ্গলবার সকালে ক্যাম্পাসজুড়ে ফিরে আসে এক বছর আগের সেই বিভীষিকাময় দিনের স্মৃতি। দুর্ঘটনার এক বছর পরও শিক্ষক-শিক্ষার্থীদের মনে সেই দিনের ভয়াবহতা স্পষ্ট।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষিকা ফারজানা কাবেরী। তিনি বলেন, দুর্ঘটনার সময় আমি হায়দার আলী ভবনের ভেতরে ছিলাম। ভবনটিতে প্রাইমারি সেকশন ও বাংলা ভার্সনের ক্লাস চলতো।

তিনি বলেন, ‘ছুটি দিয়ে তখনো বের হইনি। কয়েকজন শিক্ষার্থীকে বিজ্ঞান বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য মাহেরীন ম্যাডামের কাছ থেকে অনুমতি নিয়ে স্কাই সেকশন থেকে টিউলিপ-গোলাপ সেকশনের দিকে যাই। আমি সরে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ে।’

jagonews24

‘বিস্ফোরণের ধাক্কায় আমি ও একজন শিক্ষার্থী মাটিতে পড়ে যাই। উঠে সবাইকে পেছনের দিকে দৌড়াতে বলি। মুহূর্তেই চারদিকে আগুন আর ঘন ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তখন বুঝতে পারি, একটি বিমান বিধ্বস্ত হয়েছে।’

কণ্ঠ ভারী হয়ে আসে ফারজানা কাবেরীর। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘চারদিকে শুধু আগুন। বাচ্চারা কাঁদছিল, বলছিল প্লিজ মিস, কিছু করেন, আমাদের বাঁচান। আমি তাদের বললাম, যেদিক দিয়ে পারো দৌড়াবে। গায়ে আগুন লাগলেও হয়ত বেঁচে যাবে। কিন্তু স্কাই সেকশনের দিকে তাকিয়ে দেখি আগুনের দেয়াল। বের হওয়ার কোনো পথ ছিল না।’

jagonews24

তিনি আরও বলেন, ‘তখন আমি শুধু বলেছিলাম, আল্লাহকে ডাকো। আমি নিজেও কালেমা পড়ছিলাম। মনে হচ্ছিল, এটাই হয়ত জীবনের শেষ মুহূর্ত। আল্লাহর অশেষ রহমতেই আমরা সেদিন বেঁচে ফিরেছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরন্ নবী। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম, উপাধ্যক্ষ মো. মাসুদ আলম।

এএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow