নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝে পড়লো বাস, যাত্রী নিহত
মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা। আরও পড়ুন অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ পুলিশ জানায়, সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে বাসটির চাকা ফেটে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়। আরও পড়ুন ভরা মৌসুমেও ইলিশের আকাল এ ঘটনায় একজন নিহত ও অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয
মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে বাসটির চাকা ফেটে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়।

ভরা মৌসুমেও ইলিশের আকাল
এ ঘটনায় একজন নিহত ও অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, বাসটির সামনের একটি চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়। বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
সজল আলী/এফএ/জেআইএম
What's Your Reaction?

