নিয়ন্ত্রণে ডেমরার প্যাকেজিং কারখানার আগুন

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ডেমরার প্যাকেজিং কারখানায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।  এর আগে সকাল ১১টা ৩৮ মিনিটে রাজধানীর ডেমরায় ইমোরটোফ্লেক্স নামে চিপস ও চানাচুরের প্যাকেট বানানোর প্যাকেজিং কারখানায় আগুন আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। সময় বাড়ার সঙ্গে আগুন ছড়িয়ে পড়তে শুরু করায় পরবর্তীতে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়।  প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, সুজন নামে এক শ্রমিক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তা

নিয়ন্ত্রণে ডেমরার প্যাকেজিং কারখানার আগুন
দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ডেমরার প্যাকেজিং কারখানায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।  এর আগে সকাল ১১টা ৩৮ মিনিটে রাজধানীর ডেমরায় ইমোরটোফ্লেক্স নামে চিপস ও চানাচুরের প্যাকেট বানানোর প্যাকেজিং কারখানায় আগুন আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। সময় বাড়ার সঙ্গে আগুন ছড়িয়ে পড়তে শুরু করায় পরবর্তীতে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়।  প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, সুজন নামে এক শ্রমিক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটি ভর্তি করানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow