নেইমার ভক্তদের জন্য সুখবর

দীর্ঘদিন ধরেই ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাননি নেইমার। কার্লো আনচেলত্তি সেলেসাওদের কোচ হওয়ার পরও কপাল খুলেনি তার। শুধু তাই নয়? আসন্ন বিশ্বকাপ দলেও এই মহাতারকার জায়গা পাওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। তবে এর মধ্যেই নেইমার ভক্তদের জন্য মিলল সুখবর। ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন নেইমার। শুধু নেইমার নয়, প্রাথমিক দলে জায়গা পাবেন চেলসির তরুণ তুর্কি এস্তেভাও। এমনটা জানিয়েছেন, ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র সাংবাদিক ডিয়োগো দান্তাস।  ফিফার নিয়ম অনুসারে, সোমবার (১১ মে) তারিখের মধ্যে প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফিফা এই তালিকা যাচাই-বাছাইয়ের জন্য ব্যবহার করবে। এটি প্রকাশ করবে না। ১ জুন কোচদের তাদের প্রাথমিক দল থেকে ছাঁটাই করে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল ফিফার কাছে জমা দিতে হবে। কোনো খেলোয়াড় চোটে পড়লে এই চূড়ান্ত দলে পরিবর্তন আনা যাবে। তবে নতুন খেলোয়াড়কে অবশ্যই ১১ মে-র প্রাথমিক তালিকায় থাকতে হবে। ২ জুন বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের চূড়ান্ত ২৬ জনের অফিশিয়াল তালিকা একসঙ্গে প্রকাশ করবে। তবে দেশগুলো চাইলে এই তারিখের আগেই

নেইমার ভক্তদের জন্য সুখবর

দীর্ঘদিন ধরেই ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাননি নেইমার। কার্লো আনচেলত্তি সেলেসাওদের কোচ হওয়ার পরও কপাল খুলেনি তার। শুধু তাই নয়? আসন্ন বিশ্বকাপ দলেও এই মহাতারকার জায়গা পাওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

তবে এর মধ্যেই নেইমার ভক্তদের জন্য মিলল সুখবর। ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ দলে থাকছেন নেইমার। শুধু নেইমার নয়, প্রাথমিক দলে জায়গা পাবেন চেলসির তরুণ তুর্কি এস্তেভাও। এমনটা জানিয়েছেন, ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র সাংবাদিক ডিয়োগো দান্তাস। 

ফিফার নিয়ম অনুসারে, সোমবার (১১ মে) তারিখের মধ্যে প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফিফা এই তালিকা যাচাই-বাছাইয়ের জন্য ব্যবহার করবে। এটি প্রকাশ করবে না। ১ জুন কোচদের তাদের প্রাথমিক দল থেকে ছাঁটাই করে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল ফিফার কাছে জমা দিতে হবে। কোনো খেলোয়াড় চোটে পড়লে এই চূড়ান্ত দলে পরিবর্তন আনা যাবে। তবে নতুন খেলোয়াড়কে অবশ্যই ১১ মে-র প্রাথমিক তালিকায় থাকতে হবে।

২ জুন বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের চূড়ান্ত ২৬ জনের অফিশিয়াল তালিকা একসঙ্গে প্রকাশ করবে। তবে দেশগুলো চাইলে এই তারিখের আগেই নিজেদের মতো করে চূড়ান্ত দল ঘোষণা করে দিতে পারে। ব্রাজিল ভক্তদের আসল উৎকণ্ঠা থাকবে ১৮ মে নিয়ে, যেদিন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে কোচ কার্লো আনচেলত্তি। তিনি ইঙ্গিত দিয়েছেন, নেইমার নিজেকে ফিট প্রমাণ করতে পারলে ১৮ মে-র ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাবেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow