নেটফ্লিক্সে বিনামূল্যে সিনেমা-সিরিজ দেখার সহজ উপায়

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি আবারও সীমিত পরিসরে ফিরিয়ে আনছে ফ্রি ট্রায়াল সুবিধা। এর ফলে নির্বাচিত নতুন ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই সিনেমা, সিরিজ ও ডকুমেন্টারি উপভোগ করতে পারবেন। আরও পড়ুন ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা দিলেন তিশা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যোগ্য ব্যবহারকারীরা নতুন অ্যাকাউন্ট খুললে ৩০ দিন, আবার কেউ কেউ ১৫ দিন পর্যন্ত বিনামূল্যে নেটফ্লিক্সের কনটেন্ট দেখার সুযোগ পাচ্ছেন। তবে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য নয়। নেটফ্লিক্সের হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ডিভাইস ও অবস্থানের (লোকেশন) ভিত্তিতে এই অফার নির্ধারণ করা হচ্ছে। সাইন-আপের সময় যোগ্য ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ‘Try 30 Days for Zero’ বা ‘15-Day Free Trial’ অফার দেখতে পাবেন। অফার না দেখালে বুঝতে হবে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি বর্তমানে এই সুবিধার আওতায় নেই। কীভাবে পাওয়া যাবে এই সুবিধা?প্রথমে নেটফ্লিক্সের ওয়েবসাইট বা অ্যাপ থেকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর সাইন-আপের সময় ফ্রি

নেটফ্লিক্সে বিনামূল্যে সিনেমা-সিরিজ দেখার সহজ উপায়

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি আবারও সীমিত পরিসরে ফিরিয়ে আনছে ফ্রি ট্রায়াল সুবিধা। এর ফলে নির্বাচিত নতুন ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই সিনেমা, সিরিজ ও ডকুমেন্টারি উপভোগ করতে পারবেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যোগ্য ব্যবহারকারীরা নতুন অ্যাকাউন্ট খুললে ৩০ দিন, আবার কেউ কেউ ১৫ দিন পর্যন্ত বিনামূল্যে নেটফ্লিক্সের কনটেন্ট দেখার সুযোগ পাচ্ছেন।

তবে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য নয়। নেটফ্লিক্সের হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ডিভাইস ও অবস্থানের (লোকেশন) ভিত্তিতে এই অফার নির্ধারণ করা হচ্ছে। সাইন-আপের সময় যোগ্য ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে ‘Try 30 Days for Zero’ বা ‘15-Day Free Trial’ অফার দেখতে পাবেন। অফার না দেখালে বুঝতে হবে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি বর্তমানে এই সুবিধার আওতায় নেই।

কীভাবে পাওয়া যাবে এই সুবিধা?
প্রথমে নেটফ্লিক্সের ওয়েবসাইট বা অ্যাপ থেকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর সাইন-আপের সময় ফ্রি ট্রায়ালের অফার দেখালে পছন্দের সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করতে হবে।

নিবন্ধন সম্পন্ন করতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা সমর্থিত ডিজিটাল পেমেন্ট পদ্ধতি যুক্ত করতে হবে। এরপর ট্রায়াল সময়জুড়ে বিনা খরচে নেটফ্লিক্সের কনটেন্ট দেখা যাবে।

মনে রাখা জরুরি
ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল না করলে নির্বাচিত প্ল্যানের নির্ধারিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। তাই বিনা খরচে ট্রায়াল ব্যবহার করতে চাইলে সময় শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করতে হবে।

উল্লেখ্য, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা বন্ধ করে দিয়েছিল নেটফ্লিক্স। দীর্ঘ বিরতির পর সীমিত পরিসরে আবার এই সুবিধা চালু করে নতুন গ্রাহক আকর্ষণের কৌশল পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow