মস্তিস্কে আঘাত পেলেন কারাবন্দি সাবেক এমপি জিন্নাহ
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহর মস্তিস্কে আঘাত পেয়েছেন বলে জানা গেছে। কারা তত্ত্বাবধানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) শরিফুল ইসলাম জিন্নাহ ছোট ছেলে ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য এসব তথ্য জানান। শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গড় এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি করা এমআরআই পরীক্ষার প্রতিবেদনে তার মস্তিষ্কে আঘাতের বিষয়টি ধরা পড়েছে। পাশাপাশি তার দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য বলেন, চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন তার পিতার মস্তিষ্কের সমস্যা ও সার্বিক শারীরিক অসুস্থতা রয়েছে এ জন্য দীর্ঘমেয়াদি নিবিড় চিকিৎসার প্রয়োজন। এছাড়া তার চোখে অস্ত্রোপচার (সার্জারি) করানোরও প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকরা মত দিয়েছেন। তিনি জানান, বগুড়া জেলা কারাগারে আটক থাকা অবস্থায় বাবা হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহর মস্তিস্কে আঘাত পেয়েছেন বলে জানা গেছে। কারা তত্ত্বাবধানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) শরিফুল ইসলাম জিন্নাহ ছোট ছেলে ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য এসব তথ্য জানান। শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গড় এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি করা এমআরআই পরীক্ষার প্রতিবেদনে তার মস্তিষ্কে আঘাতের বিষয়টি ধরা পড়েছে। পাশাপাশি তার দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ব্যারিস্টার তাসবীর শরীফ সাম্য বলেন, চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন তার পিতার মস্তিষ্কের সমস্যা ও সার্বিক শারীরিক অসুস্থতা রয়েছে এ জন্য দীর্ঘমেয়াদি নিবিড় চিকিৎসার প্রয়োজন। এছাড়া তার চোখে অস্ত্রোপচার (সার্জারি) করানোরও প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকরা মত দিয়েছেন।
তিনি জানান, বগুড়া জেলা কারাগারে আটক থাকা অবস্থায় বাবা হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য জেলা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত বুধবার (২২ জুলাই) ঢাকায় স্থানান্তর করা হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে তার মস্তিস্কে আঘাত ধরা পড়েছে। তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, তার শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল বা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চিকিৎসা-সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়নি।
তিনি পিতার সুস্থতা কামনা করে শিবগঞ্জ উপজেলা বাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
What's Your Reaction?