নেত্রকোনায় হাম আক্রান্ত ৯ শিশু
নেত্রকোনা জেলায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে। জেলায় এ পর্যন্ত মোট ৯ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৫ জন শিশু নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) জেলা সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্ত শিশুদের বয়স ছয় মাস থেকে তিন বছরের মধ্যে। শনাক্ত হওয়া নয়জন শিশুদের মধ্যে চারজনের বাড়ি সদর উপজেলায়, দুইজনের বাড়ি পূর্বধলা উপজেলায়, দুইজনের বাড়ি আটপাড়া ও একজনের বাড়ি কলমাকান্দা উপজেলায়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মাজহারুল আমিন বলেন, এ পর্যন্ত হাসপাতালে ভর্তি নয়জন হাম রোগের শিশুর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পাঁচজন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। নেত্রকোনা সিভিল সার্জন গোলাম মাওলা বলেন, জেলার হাসপাতালে ভর্তি হওয়া শিশুদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। টিকার কোনো ঘাটতি নেই। এইচ এম কামাল/কেএইচকে/এএসএম
নেত্রকোনা জেলায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে। জেলায় এ পর্যন্ত মোট ৯ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৫ জন শিশু নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) জেলা সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্ত শিশুদের বয়স ছয় মাস থেকে তিন বছরের মধ্যে। শনাক্ত হওয়া নয়জন শিশুদের মধ্যে চারজনের বাড়ি সদর উপজেলায়, দুইজনের বাড়ি পূর্বধলা উপজেলায়, দুইজনের বাড়ি আটপাড়া ও একজনের বাড়ি কলমাকান্দা উপজেলায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মাজহারুল আমিন বলেন, এ পর্যন্ত হাসপাতালে ভর্তি নয়জন হাম রোগের শিশুর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পাঁচজন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
নেত্রকোনা সিভিল সার্জন গোলাম মাওলা বলেন, জেলার হাসপাতালে ভর্তি হওয়া শিশুদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। টিকার কোনো ঘাটতি নেই।
এইচ এম কামাল/কেএইচকে/এএসএম
What's Your Reaction?