নেত্রকোনায় আর্জেন্টিনার ম্যাচ উপলক্ষে মহিষ জবাই করে ভূরিভোজ আয়োজন
বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলে নেত্রকোনার দুর্গাপুরে মহিষ জবাই করে ফুটবল প্রেমীদের ভোজের আয়োজনের ঘোষণা দিয়েছিলেন একতা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই কথা অনুযায়ী আজ রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পৌরসভার মার্কাস মোড় এলাকায় একতা সমিতির কার্যালয়ের সামনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন সমিতির সভাপতি হোসেন আলী ও উপদেষ্টা তাজুল ইসলাম। আরও পড়ুন যশোরে জুনিয়র বিশ্বকাপের শিরোপা গেলো আর্জেন্টিনার ঘরে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনার শেষ নেই। আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের মার্কাস মোড়ে রোববার দুই লাখ টাকা দিয়ে একটি মহিষ কিনে জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন স্থানীয় একতা সমিতির আর্জেন্টিনা সমর্থকরা। পাশাপাশি খেলা দেখতে আসা মানুষের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আয়োজনকে ঘিরে সকাল থেকেই একতা সমিতির কার্যালয়ে মানুষ জড়ো হতে থাকেন। এছাড়া সমিতিতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আরও পড়ুন বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক, বিদ্যুৎস্পৃষ্টে পানিতে পড়ে নিখোঁজ কিশোর একতা সমিতির সভাপতি হোসেন আলী
বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলে নেত্রকোনার দুর্গাপুরে মহিষ জবাই করে ফুটবল প্রেমীদের ভোজের আয়োজনের ঘোষণা দিয়েছিলেন একতা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। সেই কথা অনুযায়ী আজ রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পৌরসভার মার্কাস মোড় এলাকায় একতা সমিতির কার্যালয়ের সামনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন সমিতির সভাপতি হোসেন আলী ও উপদেষ্টা তাজুল ইসলাম।
জানা গেছে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনার শেষ নেই। আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের মার্কাস মোড়ে রোববার দুই লাখ টাকা দিয়ে একটি মহিষ কিনে জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন স্থানীয় একতা সমিতির আর্জেন্টিনা সমর্থকরা। পাশাপাশি খেলা দেখতে আসা মানুষের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আয়োজনকে ঘিরে সকাল থেকেই একতা সমিতির কার্যালয়ে মানুষ জড়ো হতে থাকেন। এছাড়া সমিতিতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
একতা সমিতির সভাপতি হোসেন আলী বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ খেললে আমরা ভূরিভোজের আয়োজনের ঘোষণা দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় ফাইনাল খেলা উপলক্ষে ২ লাখ টাকা দিয়ে একটি মহিষ কিনেছি। এই আয়োজনের মাধ্যমে সবাই মিলে খেলা উপভোগ করবো।

সাপের কামড়ে নিজেই হাসপাতালে ওঝা
একতা সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম বলেন, আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে মহিষ জবাই করে সমর্থকদের খাবারের আয়োজন চলছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি যারা সেখানে উপস্থিত থাকবেন তাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এইচ এম কামাল/এফএ/জেআইএম
What's Your Reaction?

