নৈতিকতা ও চরিত্রে বলীয়ান তরুণই গড়বে বাংলাদেশ : ডা. শফিকুর রহমান

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জ্ঞান, নৈতিকতা ও চরিত্রে বলীয়ান তরুণই গড়বে আগামীর বাংলাদেশ।’ শিক্ষার্থীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, শিক্ষা ও গবেষণা একটি প্রতিষ্ঠানের প্রাণ। শিক্ষকরা সেই প্রতিষ্ঠানের ইঞ্জিন আর শিক্ষার্থীরা সেই ইঞ্জিনের কাঁচামাল। এ তিনটির সঠিক সমন্বয় ঘটলেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান সত্যিকারের আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়। সোমবার (১৬ মার্চ) বিকেলে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় এ মূল্যবোধগুলো বাস্তবায়িত হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, সমাজে যত বেশি ঈমানদার ও মুত্তাকি মানুষের সংখ্যা বাড়বে, সমাজ তত বেশি সুস্থ ও সুন্দর হবে। আর যদি এ সংখ্যা কমে যায়, তাহলে সমাজ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে। জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নেই।

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জ্ঞান, নৈতিকতা ও চরিত্রে বলীয়ান তরুণই গড়বে আগামীর বাংলাদেশ।’

শিক্ষার্থীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, শিক্ষা ও গবেষণা একটি প্রতিষ্ঠানের প্রাণ। শিক্ষকরা সেই প্রতিষ্ঠানের ইঞ্জিন আর শিক্ষার্থীরা সেই ইঞ্জিনের কাঁচামাল। এ তিনটির সঠিক সমন্বয় ঘটলেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান সত্যিকারের আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়।

সোমবার (১৬ মার্চ) বিকেলে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় এ মূল্যবোধগুলো বাস্তবায়িত হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, সমাজে যত বেশি ঈমানদার ও মুত্তাকি মানুষের সংখ্যা বাড়বে, সমাজ তত বেশি সুস্থ ও সুন্দর হবে। আর যদি এ সংখ্যা কমে যায়, তাহলে সমাজ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে। জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে

তিনি আরও বলেন, জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম। আমরা ট্যালেন্ট চাই, কিন্তু কোনো ‘ইভিল ট্যালেন্ট’ চাই না। আমরা চাই এমন মেধাবী তরুণ, যারা চরিত্রবান হবে, তাদের অন্তরে থাকবে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা এবং সবার প্রতি শ্রদ্ধাবোধ।

আমিরে জামায়াত বলেন, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ঈমানদার, দেশপ্রেমিক ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন পূরণের পথে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকের এ অ্যালামনাই সমাবেশ সেই অগ্রযাত্রারই একটি প্রমাণ।

তিনি জুলাই আন্দোলনে শহীদ হওয়া পাঁচজন ছাত্রের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের জন্য কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদে এ প্রতিষ্ঠানের তিনজন গর্বিত শিক্ষার্থী জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশসেবার সুযোগ পেয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

তিনি আরও বলেন, এ প্রতিষ্ঠান থেকে যারা নেতৃত্বের আসনে পৌঁছেছেন এবং ভবিষ্যতে যারা উঠে আসবেন, তারাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মিল্লাত গঠনের পথে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারি আব্দুল্লাহ আল জাওয়াদ। পরে ইসলামী সংগীত পরিবেশন করে তুরাগ শিল্পী গোষ্ঠী।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের এমপি সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের এমপি হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের এমপি আ. হান্নান মাসুদ।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর অধ্যক্ষ ড. হিফজুর রহমান, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবাহ।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন চ্যারিটি কেয়ার বাংলাদেশের চেয়ারম্যান ও তামীরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. হাফিজুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow