নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সমাজ ও রাষ্ট্রে নৈতিকতার চরম অবক্ষয় চলছে। দুর্নীতি, চারিত্রিক অধঃপতন, স্বার্থপরতা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই অবক্ষয় রোধ করতে হলে রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ইমাম (সভাপতি) হোসাইন মোহাম্মদ সেলিম।  শুক্রবার (২৪ জুলাই) ঢাকায় আয়োজিত এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।  সংগঠনটির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘এই অবক্ষয় একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ভুল জীবনব্যবস্থা চর্চার ফল এটি। আমাদের রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিচারিক ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা- সবকিছু চলছে ব্রিটিশদের রেখে যাওয়া ভুল মতাদর্শের ওপর। এখানে উন্নত চরিত্র গঠন, নৈতিক ও মানবিক গুণাবলী বিকাশের কোনো ব্যবস্থা নেই। ফলে শিক্ষিত মানুষরা দুর্নীতিবাজ হয়ে উঠছে, জনপ্রতিনিধিরা অর্থপাচার, নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছে, এমনকি মাদ্রাসার মতো প্রতিষ্ঠানেও বলাৎকার ও ধর্ষণের ঘটনা ঘটছে।’ হেযবুত তওহীদের ইমাম বলেন, ‘এই অন্যায়, অশান্তি, অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে অবশ্যই রাষ্ট্রের আদর্শ পর

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সমাজ ও রাষ্ট্রে নৈতিকতার চরম অবক্ষয় চলছে। দুর্নীতি, চারিত্রিক অধঃপতন, স্বার্থপরতা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই অবক্ষয় রোধ করতে হলে রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ইমাম (সভাপতি) হোসাইন মোহাম্মদ সেলিম। 

শুক্রবার (২৪ জুলাই) ঢাকায় আয়োজিত এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। 

সংগঠনটির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘এই অবক্ষয় একদিনে সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ভুল জীবনব্যবস্থা চর্চার ফল এটি। আমাদের রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, বিচারিক ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা- সবকিছু চলছে ব্রিটিশদের রেখে যাওয়া ভুল মতাদর্শের ওপর। এখানে উন্নত চরিত্র গঠন, নৈতিক ও মানবিক গুণাবলী বিকাশের কোনো ব্যবস্থা নেই। ফলে শিক্ষিত মানুষরা দুর্নীতিবাজ হয়ে উঠছে, জনপ্রতিনিধিরা অর্থপাচার, নারী কেলেঙ্কারিতে জড়াচ্ছে, এমনকি মাদ্রাসার মতো প্রতিষ্ঠানেও বলাৎকার ও ধর্ষণের ঘটনা ঘটছে।’

হেযবুত তওহীদের ইমাম বলেন, ‘এই অন্যায়, অশান্তি, অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে অবশ্যই রাষ্ট্রের আদর্শ পরিবর্তন করতে হবে। আল্লাহর দেয়া ঐশী আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।’

তিনি বলেন, ‘হেযবুত তওহীদ মানুষের সামনে সেই সঠিক আদর্শ গ্রহণের প্রস্তাব তুলে ধরছে।’

ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, আপন শিশু বিকাশ ফাউন্ডেশন এর চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন প্রমুখ। এসময় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পূর্ণ হয়ে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow