নোয়াখালীতে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালী সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে নিরব (২৬) নামে এক স’মিল শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।  রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নিরব উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল গনির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর নিরব বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সঙ্গে নিরবের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে রোববার সকাল ১০টার দিকে নিরব তার সহযোগীদের নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। এতে রুবেলের ৩-৪ জন অনুসারী আহত হয়। এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে নিরব প্রতিপক্ষ রুবেল মাঝির বাড়ির সামনে চলে যান। তখন রুবেলের লোকজন নিরবকে ধরে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি কর

নোয়াখালীতে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হত্যা
নোয়াখালী সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে নিরব (২৬) নামে এক স’মিল শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।  রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নিরব উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল গনির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর নিরব বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সঙ্গে নিরবের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে রোববার সকাল ১০টার দিকে নিরব তার সহযোগীদের নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। এতে রুবেলের ৩-৪ জন অনুসারী আহত হয়। এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে নিরব প্রতিপক্ষ রুবেল মাঝির বাড়ির সামনে চলে যান। তখন রুবেলের লোকজন নিরবকে ধরে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow