ন্যাটো টিকিয়ে রাখতে ইউরোপ প্রতিশ্রুতিবদ্ধ : জার্মান চ্যান্সেলর
ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য বাড়লেও ন্যাটো জোটকে কার্যকর রাখতে ইউরোপ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মারৎস বলেন, ‘আমরা সত্যিই ভবিষ্যতের জন্য এই জোটকে বাঁচিয়ে রাখতে চাই।’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে জার্মানি এবং ইউরোপের কয়েকটি দেশ সমর্থন না দেওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা বেড়েছে। মের্জ বলেন, আমরা জানি কিছু মতপার্থক্য রয়েছে। আমরা জানি সবাই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো এই সংঘাতের অবসান ঘটানো এবং নিশ্চিত করা যে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তিনি আরও বলেন, এই লক্ষ্যটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের যৌথ লক্ষ্য।
ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য বাড়লেও ন্যাটো জোটকে কার্যকর রাখতে ইউরোপ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মারৎস বলেন, ‘আমরা সত্যিই ভবিষ্যতের জন্য এই জোটকে বাঁচিয়ে রাখতে চাই।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে জার্মানি এবং ইউরোপের কয়েকটি দেশ সমর্থন না দেওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা বেড়েছে।
মের্জ বলেন, আমরা জানি কিছু মতপার্থক্য রয়েছে। আমরা জানি সবাই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো এই সংঘাতের অবসান ঘটানো এবং নিশ্চিত করা যে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
তিনি আরও বলেন, এই লক্ষ্যটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের যৌথ লক্ষ্য।
What's Your Reaction?