নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন : ফরহাদ
নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে নড়াইল একটি অবহেলিত জেলা। আর এই উন্নয়ন বঞ্চিত নড়াইল-লোহাগড়ার উন্নয়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তিনি বলেন, ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষ প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মার্কা। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক ধানের শীষে ভোট দিন। সর্বোপরি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে-এর কোনো বিকল্প নেই। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমির সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাবি ছাত্র
নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে নড়াইল একটি অবহেলিত জেলা। আর এই উন্নয়ন বঞ্চিত নড়াইল-লোহাগড়ার উন্নয়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
তিনি বলেন, ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষ প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মার্কা। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক ধানের শীষে ভোট দিন। সর্বোপরি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে-এর কোনো বিকল্প নেই।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমির সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাবি ছাত্রদল নেতা মো. আবিদুল ইসলাম খান।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মেজর (অব.) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা আবু হায়াত সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল প্রমুখ।
জনসভায় নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তির নির্বাচন আর একটা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষকে বিজয় করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। অবহেলিত নড়াইল বাসীর উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট চান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।
প্রধান বক্তা আবিদুল ইসলাম বলেন, যারা মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল। জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের সঙ্গে শ্লীলতাহানিসহ সন্মানহানী করেছিল। মনে রাখতে হবে তাদেরকে যদি একটা ভোটও দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এবং দেশের স্বাধীনতার সঙ্গে বেইমানি করা হবে।
নড়াইলবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে দেশ বিরোধী পরাজিত শক্তিকে লাল কার্ড দেখিয়ে দিতে হবে।
What's Your Reaction?