পঞ্চগড়ে মোটরসাইকেলে ইয়াবা বহন, আটক ১

পঞ্চগড় পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ আল মামুন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় শহীদ মিনার সংলগ্ন করতোয়া ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পঞ্চগড় বাজারমুখী একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালক আল মামুনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পায়জামার পকেট থেকে স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট খুলে ১০২ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০ দশমিক ২ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটক আল মামুন পঞ্চগড় পৌর এলাকার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা। তিনি মৃত চিন্তা মিয়ার ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৬০ সিসির নীল রঙের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক হাশিবুল ইসলাম জানান, আটক ব্যক্ত

পঞ্চগড়ে মোটরসাইকেলে ইয়াবা বহন, আটক ১

পঞ্চগড় পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ আল মামুন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় শহীদ মিনার সংলগ্ন করতোয়া ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পঞ্চগড় বাজারমুখী একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালক আল মামুনকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পায়জামার পকেট থেকে স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট খুলে ১০২ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০ দশমিক ২ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটক আল মামুন পঞ্চগড় পৌর এলাকার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা। তিনি মৃত চিন্তা মিয়ার ছেলে।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১৬০ সিসির নীল রঙের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও মোটরসাইকেলসহ জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক হাশিবুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow