পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক, তথ্য প্রযুক্তি এবং সোলার বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনস। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন সম্ভাব্য খাস জমি, নদীর বিস্তীর্ণ পতিত জমি পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। চার সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মালয়েশিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এমডিটি ইনোভেশনস’র চিফ অপারেটিং অফিসার সিম হোন ওয়াই। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে তারা পঞ্চগড়ে আসেন। প্রতিমন্ত্রী তাদের সঙ্গে নিয়ে শিল্পায়নের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ম্যাপের মাধ্যমে শিল্প স্থানের উপযুক্ত জমি, জমির পরিমাণ, যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় মানবসম্পদসহ বিস্তারিত তুলে ধরেন। এই উপলক্ষে শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ মিলনায়তনে তারা জেলা চেম্বার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, আমদানিকারক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আরও পড়ুন মুন্সিগঞ্জে বাস-নসিমন

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক, তথ্য প্রযুক্তি এবং সোলার বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশনস। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন সম্ভাব্য খাস জমি, নদীর বিস্তীর্ণ পতিত জমি পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।

চার সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মালয়েশিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এমডিটি ইনোভেশনস’র চিফ অপারেটিং অফিসার সিম হোন ওয়াই। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে তারা পঞ্চগড়ে আসেন। প্রতিমন্ত্রী তাদের সঙ্গে নিয়ে শিল্পায়নের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ম্যাপের মাধ্যমে শিল্প স্থানের উপযুক্ত জমি, জমির পরিমাণ, যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় মানবসম্পদসহ বিস্তারিত তুলে ধরেন।

এই উপলক্ষে শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ মিলনায়তনে তারা জেলা চেম্বার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, আমদানিকারক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

‘এমডিটি ইনোভেশনস’র চিফ অপারেটিং অফিসার সিম হোন ওয়াই জানান, বাংলাদেশে তিনি প্রথম এসেছেন। এই এলাকায় উন্নতির অনেক সুযোগ রয়েছে। বিশেষ বিশাল সমতল ভূমির কথা চিন্তা করে। তারা এখানে কৃষিভিত্তিক, তথ্য প্রযুক্তি বিষয়ক শিল্পায়নের পাশাপাশি সোলার বিদ্যুৎ প্রকল্পের কথাও ভাবছেন। এখন যে কোনো উন্নয়নে গ্রিন এনার্জি বড় ভূমিকা রাখছে। এখানে শিল্পায়নের সম্ভাব্যতা যাচাই করার জন্য পরিদর্শন করা হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। ঢাকার মতো এখানে যানজট নেই। এটি একটি ইতিবাচক দিক। তারা বিশ্বাস এই অঞ্চলের মানুষের জন্য তারা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবো।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জের অর্থনৈতিক অঞ্চলটি চালু করাসহ অঞ্চলভিত্তিক সমতা আনার জন্য বর্তমান সরকার কাজ করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর পরিদর্শন করেছে। এছাড়া আমরা দেশি বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করছি। তারা সম্ভাব্য শিল্পায়নের এলাকাগুলো পরিদর্শন করে ইতিবাচক সাড়া দিচ্ছেন। আমরা কৃষিভিত্তিক শিল্পায়নে জোর দিচ্ছি। আশা করছি শিগগিরই পঞ্চগড়ের মানুষের জন্য বিরাট কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সফিকুল আলম/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow