পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল

সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সনাতনী সম্প্রদায়ের এক নারীর ভিডিও ও ছবি প্রচার করে কুৎসা রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১ আগস্ট) দুপুরের পর পঞ্চগড় জেলার সকল সচেতন সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে জেলার প্রায় সহস্রাধিক সনাতনী নারী-পুরুষ অংশ নেন। শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে সনাতনী সম্প্রদায়ের মিছিলটি পঞ্চগড় সোনালী ব্যাংক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব অন্যদা প্রসাদ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, সনাতনী নারী দীপ্তি রানী ও কল্পনা রাণী প্রমুখ বক্তব্য রাখেন।  বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় দাবি করেন, ফরহাদ হোসেন আজাদের নামে

পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল

সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সনাতনী সম্প্রদায়ের এক নারীর ভিডিও ও ছবি প্রচার করে কুৎসা রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১ আগস্ট) দুপুরের পর পঞ্চগড় জেলার সকল সচেতন সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে জেলার প্রায় সহস্রাধিক সনাতনী নারী-পুরুষ অংশ নেন।

শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে সনাতনী সম্প্রদায়ের মিছিলটি পঞ্চগড় সোনালী ব্যাংক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব অন্যদা প্রসাদ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, সনাতনী নারী দীপ্তি রানী ও কল্পনা রাণী প্রমুখ বক্তব্য রাখেন। 

বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় দাবি করেন, ফরহাদ হোসেন আজাদের নামে এআই প্রযুক্তির মাধ্যমে কুৎসিতভাবে ছবি-ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। এটি সনাতনীদের মাঝে একটি বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে।

সনাতন ধর্মের কল্পনা রানী নামে এক নারী বলেন, আমরা সনাতন সম্প্রদায়ের নারী পুরুষ সকলে আজাদ ভাইয়ের সঙ্গে আছি বলেই বিভ্রান্তি ছড়াচ্ছে; যাতে আমরা হিন্দুরা আজাদ ভাইয়ের বিপক্ষে যাই। এজন্য বিরোধী দলগুলো অপপ্রচার ছড়াচ্ছে। তাই আমরা বলতে এসেছি, আজাদ ভাইয়ের সঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

দেবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, ফেব্রুয়ারিতে সংখ্যালঘুরা নিরঙ্কুশভাবে ভোট দিয়ে আজাদ ভাইকে জয়যুক্ত করেছি। প্রধানমন্ত্রী যাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, এমন একজন সনাতনপ্রেমী মানুষের প্রতি আজকে যে অপবাদ দেওয়া হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, মিথ্যা ভিডিও ছড়িয়ে তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে, আমরা সনাতনীরা এর প্রতিবাদ জানাই।

সনাতনী নারী দীপ্তি রানী ও কল্পনা রাণী বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে এক সনাতনী নারীকে জড়িয়ে মিথ্যা কুৎসা রটানো হচ্ছে এআই দিয়ে। বিরোধীরা প্রতিমন্ত্রীর সঙ্গে সনাতনীদের দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের নিয়ে খেলতে চাইছে। অথচ প্রতিমন্ত্রী আমাদের খুবই ভালোবাসেন। তিনি আমাদের উন্নয়নে কাজ করছেন। যারা এসব করছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে গিয়ে জড়ো হন। পরে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে সনাতনী নেতারা প্রতিমন্ত্রীকে জড়িয়ে মিথ্যা তথ্য ও কুৎসা রটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। 

এ সময় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক সচেতন সনাতনী সমাজের নারী-পুরুষ অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow