পটিয়ার চাঁনখালী খালে ভাসছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ
চট্টগ্রামের পটিয়া উপজেলার চাঁনখালী খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক জেলে খালে পাতা জাল তুলতে গিয়ে পানিতে ভাসমান অর্ধগলিত একটি মরদেহ দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, মরদেহটি অন্তত পাঁচ থেকে ছয় দিন আগের বলে ধারণা করা হচ্ছে। অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তার পরনে সাদা রঙের একটি শার্ট ছিল। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এমআরএএইচ/এমএমকে
চট্টগ্রামের পটিয়া উপজেলার চাঁনখালী খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক জেলে খালে পাতা জাল তুলতে গিয়ে পানিতে ভাসমান অর্ধগলিত একটি মরদেহ দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, মরদেহটি অন্তত পাঁচ থেকে ছয় দিন আগের বলে ধারণা করা হচ্ছে। অর্ধগলিত হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তার পরনে সাদা রঙের একটি শার্ট ছিল। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/এমএমকে
What's Your Reaction?