পটিয়ায় নারী উদ্যোক্তা মেলা শুরু

চট্টগ্রামের পটিয়ায় ৪০ জন নারী উদ্যোক্তার উদ্যোগে ১০ দিনের উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে পটিয়া পৌরসদরের থানার মোড়ে অবস্থিত কেপিডিএল ক্রাউন সেন্টারে মেলার উদ্বোধন করেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর। মেলাটি আগামি ৭ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা। আরও পড়ুন বিদেশে প্রতারণার শিকার, দেশে ফিরে পুরোনো বাইকের ব্যবসায় সফল মেহেদী মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. কামাল উদ্দীন, দক্ষিণ জেলা জাসাসের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মেলার আয়োজক ও নারী উদ্যোক্তা আসমিন সুলতানা, মোহাম্মদ সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মেলায় উদ্যোক্তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি বিভিন্ন পণ্য, কসমেটিকস, নারীদের ব্যবহার্য সামগ্রী, নানা পণ্যের ৪০ জন উদ্যোক্তার ৪০টি স্টল রয়েছে। এমডিআইএইচ/এমআইএইচএস

পটিয়ায় নারী উদ্যোক্তা মেলা শুরু

চট্টগ্রামের পটিয়ায় ৪০ জন নারী উদ্যোক্তার উদ্যোগে ১০ দিনের উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে পটিয়া পৌরসদরের থানার মোড়ে অবস্থিত কেপিডিএল ক্রাউন সেন্টারে মেলার উদ্বোধন করেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর।

মেলাটি আগামি ৭ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।

মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. কামাল উদ্দীন, দক্ষিণ জেলা জাসাসের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মেলার আয়োজক ও নারী উদ্যোক্তা আসমিন সুলতানা, মোহাম্মদ সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মেলায় উদ্যোক্তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি বিভিন্ন পণ্য, কসমেটিকস, নারীদের ব্যবহার্য সামগ্রী, নানা পণ্যের ৪০ জন উদ্যোক্তার ৪০টি স্টল রয়েছে।

এমডিআইএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow