পটিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রবাসীর ওপর হামলা
চট্টগ্রামের পটিয়ায় পূর্বশত্রুতার জেরে এমদাদুল হক ফায়রাজ (২৭) নামে এক সৌদি প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রবাসী এমদাদুল হক ফায়রাজ ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় বুধবার (২২ জুলাই) ভিকটিমের ভাই বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দিয়েছেন। একই ঘটনায় প্রতিপক্ষও আরেকটি অভিযোগ দিয়েছে। প্রবাসীর বড় ভাই এনামুল হকের দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পূর্বশত্রুতার জেরে প্রবাসী ফায়রাজের সঙ্গে প্রতিবেশী সাইফু ও রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফু ও রহমান মিলে ফায়রাজকে মারধর করেন। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। আরও পড়ুন প্রবাসীরা চাইলে তাদের বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ: ডিসি পরে মঙ্গলবার রাতে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে ফায়রাজের বাড়িতেও হামলা চালায়। এসময় বাড়ির গেট ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। প্রবাসী ফায়রাজ বলেন, সাইফু নিয়মিত জুয়া খেলেন। জুয়ার প্রতিবাদ করায় আমার ওপর হামলা করা হয়েছে। তারা আমাকে মারধ
চট্টগ্রামের পটিয়ায় পূর্বশত্রুতার জেরে এমদাদুল হক ফায়রাজ (২৭) নামে এক সৌদি প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত প্রবাসী এমদাদুল হক ফায়রাজ ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় বুধবার (২২ জুলাই) ভিকটিমের ভাই বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দিয়েছেন। একই ঘটনায় প্রতিপক্ষও আরেকটি অভিযোগ দিয়েছে।
প্রবাসীর বড় ভাই এনামুল হকের দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পূর্বশত্রুতার জেরে প্রবাসী ফায়রাজের সঙ্গে প্রতিবেশী সাইফু ও রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফু ও রহমান মিলে ফায়রাজকে মারধর করেন। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
পরে মঙ্গলবার রাতে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে ফায়রাজের বাড়িতেও হামলা চালায়। এসময় বাড়ির গেট ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
প্রবাসী ফায়রাজ বলেন, সাইফু নিয়মিত জুয়া খেলেন। জুয়ার প্রতিবাদ করায় আমার ওপর হামলা করা হয়েছে। তারা আমাকে মারধর করে আমার বাড়িতেও হামলা চালিয়েছেন। ঘটনার ছবি ও ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে।

প্রবাসী আয়ের ৬২% এসেছে পাঁচ দেশ থেকে
এ বিষয়ে অভিযুক্ত সাইফুর মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এমদাদুল হক ফায়রাজ ছুটিতে দেশে এসেছেন। আগস্টে তার সৌদি আরবে ফেরার কথা রয়েছে।
এমডিআইএইচ/ইএ
What's Your Reaction?
