পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ
ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। আমি এই মুহুর্তে বিশ্রামে থাকতে চাচ্ছি। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। এর আগে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসে। এরপর ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে নিয়োগ পান।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন।
রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। আমি এই মুহুর্তে বিশ্রামে থাকতে চাচ্ছি। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসে। এরপর ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে নিয়োগ পান।
What's Your Reaction?