পদত্যাগের কারণ জানালেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

ড্রোন অনুপ্রবেশ ও নিরাপত্তা ব্যর্থতা নিয়ে রাজনৈতিক সংকটের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। জোটসঙ্গী প্রগ্রেসিভস পার্টি সমর্থন প্রত্যাহার করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান তিনি। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে সিলিনা বলেন, “আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।” খবর আল-জাজিরার।  ২০২৩ সাল থেকে লাটভিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এর কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রিস স্প্রুডস পদত্যাগে বাধ্য হন। ইউক্রেন থেকে আসা বলে সন্দেহ করা কয়েকটি ড্রোন লাটভিয়ার আকাশসীমায় প্রবেশের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। সিলিনা তখন বলেছিলেন, প্রতিরক্ষা খাতের রাজনৈতিক নেতৃত্ব দেশের নিরাপদ আকাশসীমা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে এবং স্প্রুডস তার ও জনগণের আস্থা হারিয়েছেন। গত ৭ মে দুটি সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ায় প্রবেশ করে। এর মধ্যে একটি জ্বালানি সংরক্ষণাগারে বিধ্বস্ত হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ামুখী একাধিক ড্রোন বাল্টিক অঞ্চল ও ইউরোপের অন্যান্য দেশেও আঘাত হেনেছে। এসব ঘটনায় সামরিক হুমকি মোক

পদত্যাগের কারণ জানালেন লাটভিয়ার প্রধানমন্ত্রী
ড্রোন অনুপ্রবেশ ও নিরাপত্তা ব্যর্থতা নিয়ে রাজনৈতিক সংকটের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। জোটসঙ্গী প্রগ্রেসিভস পার্টি সমর্থন প্রত্যাহার করায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান তিনি। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে সিলিনা বলেন, “আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।” খবর আল-জাজিরার।  ২০২৩ সাল থেকে লাটভিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এর কয়েকদিন আগে প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রিস স্প্রুডস পদত্যাগে বাধ্য হন। ইউক্রেন থেকে আসা বলে সন্দেহ করা কয়েকটি ড্রোন লাটভিয়ার আকাশসীমায় প্রবেশের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। সিলিনা তখন বলেছিলেন, প্রতিরক্ষা খাতের রাজনৈতিক নেতৃত্ব দেশের নিরাপদ আকাশসীমা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে এবং স্প্রুডস তার ও জনগণের আস্থা হারিয়েছেন। গত ৭ মে দুটি সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ায় প্রবেশ করে। এর মধ্যে একটি জ্বালানি সংরক্ষণাগারে বিধ্বস্ত হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ামুখী একাধিক ড্রোন বাল্টিক অঞ্চল ও ইউরোপের অন্যান্য দেশেও আঘাত হেনেছে। এসব ঘটনায় সামরিক হুমকি মোকাবিলায় বাল্টিক দেশগুলোর সক্ষমতা নিয়ে দেশটির ভেতরে সমালোচনা বাড়ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow