পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ববিতা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি-সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত ববিতা আক্তার শামুরবাড়ি গ্রামের শরীফ সিকদারের স্ত্রী। তিনি এক ছেলে (১১) ও এক মেয়ের (৫) জননী ছিলেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ববিতা আক্তার বাড়ির কাছে পদ্মা নদীতে কাপড় ধুতে যান। কাপড় ধোয়া শেষে পানিতে নেমে গোসল করার সময় পদ্মার প্রবল স্রোতে ভেসে যান তিনি। দীর্ঘ সময় তিনি ঘরে না ফেরায় এবং ঘাটে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে স্থানীয়রা ববিতাকে ভাসতে দেখেন। উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সোয়া ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে ববিতা আক্তার মৃগী রোগে ভুগছিলেন। তিনি আরও জানান, মাদারীপুর থেকে নিহতের মা-বাবা আসার পর তাদের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় লিখিত আবেদন

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ববিতা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি-সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ববিতা আক্তার শামুরবাড়ি গ্রামের শরীফ সিকদারের স্ত্রী। তিনি এক ছেলে (১১) ও এক মেয়ের (৫) জননী ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ববিতা আক্তার বাড়ির কাছে পদ্মা নদীতে কাপড় ধুতে যান। কাপড় ধোয়া শেষে পানিতে নেমে গোসল করার সময় পদ্মার প্রবল স্রোতে ভেসে যান তিনি। দীর্ঘ সময় তিনি ঘরে না ফেরায় এবং ঘাটে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে স্থানীয়রা ববিতাকে ভাসতে দেখেন। উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সোয়া ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে ববিতা আক্তার মৃগী রোগে ভুগছিলেন।

তিনি আরও জানান, মাদারীপুর থেকে নিহতের মা-বাবা আসার পর তাদের কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে সুরতহাল শেষে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় লৌহজং থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow